শিলিগুড়িতে হিন্দুত্বের নামে তান্ডব চালাতে শুরু করেছে বিজেপি, বিজেপির নেতারা এক একটা বাউন্সার
দি নিউজ লায়নঃ শিলিগুড়িতে হিন্দুত্বের নামে তান্ডব চালাতে শুরু করেছে বিজেপি। বিজেপির কোনো কোনো নেতা শহরে বাউন্সার নিয়ে ঘুরছে। বেশ কিছুদিন আগে রাস্তায় নেমে যেভাবে মুখ্যমন্ত্রীর সরকারি প্রকল্পের পোস্টার ছিড়ে জ্বালিয়ে দেওয়া হলো তা শহরের রাজনৈতিক কৃষ্টির পরিপন্থী নয়। রঞ্জন বাবু এদিন সুর চড়িয়ে বলেন আমরা বাউন্সারদের পেশাকে সম্মান করি।
তবে রাস্তায় নেতাদের তাদের শক্তিতে নামতে হচ্ছে! তা রাজনীতির পরিপন্থী নয়। তিনি বলেন পুরভোটের প্রচারে তাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসে হাজির হচ্ছেন। এটা সত্যি আগামী দিনে পঞ্চায়েত ভোট করাতে যেতে হবে তাদের। কারন তাদের দলীয় নেতাদের মানুষ চেনেন না। বুথে বুথে কোনো সংগঠন নেই তাদের। তাই দিল্লি থেকে উড়ে এসে ভোটের প্রচারে নামেন নেতারা।
ক্ষমতা থাকলে ভাইপোর নাম প্রকাশ্যে বলে দেখাক হুঙ্কার দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকারের। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন বিধানসভা নির্বাচনে বিজেপি সিঙ্গেল ডিজিটে আসবে। আর যারা ভাইপো বলে প্রচারে আসছেন তাদের বলবো ভাইপো দিল্লীতেও আছে,বাংলাতেও ভাইপো আছে। উনি কোনো ভাইপোর কথা বলছেন।ক্ষমতা থাকলে ভাইপোর নাম প্রকাশ্যে বলে দেখাক।

Post a Comment